বন্দর প্রতিনিধি: এডিস মশা নিধন করি ডেঙ্গু মুক্ত দেহ গড়ি এ শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় বন্দর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, এডিস মশা ভয়াবহ রুপ ধারন করেছে। আমাদের ডেঙ্গু কবল থেকে রক্ষা পেতে হলে বাড়ি আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং এ বিষয়ে সবাইকে সচেতন করে তোলতে হবে।
আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম চৌধূরী, যুগ্ম সম্পাদক জি.এম আরমান, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহামুদা মালা, বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন, মহানগর যুবমহিলালীগের আহবায়ক নূরুন নাহার সন্ধ্যা, বন্দরে আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন জসু, ধামগড় ইউনিয়নে আওয়ামীলীগ নেতা সিরাজ ও আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন মদিলসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালী বন্দর প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে বন্দর সমরক্ষেত্রে এসে র্যালীটি সমাপ্ত করা হয়।



0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন