আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভুয়সী প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মি. এইচ ই পিটার ফারেনহল্টজ বলেছেন- বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। গত ১ বছরে বাংলাদেশে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। থ্যাইল্যান্ড এক সময় গরীব রাষ্ট্র ছিল। আজ উন্নত রাষ্ট্রে পরিনত হয়েছে। অনুরূপ বাংলাদেশও উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হতে আর বাকি নেই। এদেশ, গ্রাম ও মানুষগুলো খুব সুন্দর। এদেশে এসে দেশের গ্রাম ঘুরে আমার নানীর বাড়ির কথা মনে পড়েছে। আমার জন্ম জার্মানীর একটি গ্রামে। তিনি আরও বলেন, এদেশের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেক বার সাক্ষাৎ হয়েছে। প্রধান মন্ত্রী আমাকে এদেশের গ্রামগুলো ঘুরে দেখার কথা বলেছেন। আজ সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর আমন্ত্রণে এদেশের বিভিন্ন গ্রাম ঘুরে দেখার সুযোগ হয়েছে। তিনি দেশ ও প্রধান মন্ত্রীর ভূয়সী প্রশংসার পর উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন- আপনাদের ভাগ্য ভালো যে, একজন সৎ, যোগ্য ও পরিশ্রমী সাংসদ নির্বাচিত করতে পেয়েছেন। বৃহস্পতিবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ৬শ’বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পূর্বে আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন। তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন- রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ আবু নাছের মাহবুবার রহমান, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভরসা, সুন্দরগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল প্রমূখ। এরআগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপিসহ উপজেলার হরিপুর ইউনিয়নের ৬শ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করেন সকল অতিথিবৃন্দ।



0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন