বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘বর্তমান সরকারের অামলে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে।'
শুক্রবার (২ অাগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার
কাঞ্চন পৌরসভার কলাতলী, নোয়াগাঁও, দিঘলিয়া ও বুরুটিয়া এলাকায় বিভিন্ন
সড়ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম
রফিক, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর অাইয়ুব খানসহ স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিরা।
এদিকে, শুক্রবার (২ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জের
অাড়াইহাজার উপজেলার বান্টি বাজার পরিদর্শন করেন, বস্ত্র ও পাট মন্ত্রী
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন